ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঢাকা-চট্টগ্রামে শবে বরাতের রাতে পটকা ও আতশবাজি নিষিদ্ধ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আগামীকাল ১১ মে বৃহস্পতিবার পবিত্র শব-ই-বরাত এর রাতে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে যে কোন ধরণের পাটকা ও আতশবাজি নিষিদ্ধ করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞত্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

সিএমপির পাঠানো প্রেস বিজ্ঞত্তিতে বলা হয়, পবিত্র শবে-বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং পবিত্র শবে বরাত অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণকল্পে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-XLVIII/৭৮) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে চট্টগ্রাম মেট্রোপলিটন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাসুদ উল হাসান আগামীকাল ১১.০৫.২০১৭ তারিখ সন্ধ্যা ৬ টা হতে পরদিন ১২.০৫.২০১৭ তারিখ ভোর ৬.০০ টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন। নগরবাসীকে এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ করা হয়।

এদিকে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতেও শবে বরাতের রাতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।

*আগামীকাল পবিত্র শবে বরাত

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print