ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত চালু রাখতে প্রধান বিচারপতির আহ্বান

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আসন্ন রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত চালু রাখার মাধ্যমে ভেজাল খাদ্য নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ বুধবার রাতে টাঙ্গাইল সার্কিট হাউজে বিচার বিভাগীয় সম্মেলনে তিনি জেলা ম্যাজিস্ট্রেটের প্রতি এ আহ্বান জানান।

তিনি আরো বলেন, জেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) জমি-জমা সংক্রান্ত বিষয়ে বেশি দুর্নীতি করছে তা খতিয়ে দেখারও নিদের্শ দেন জেলা প্রশাসকদের।

প্রধান বিচারপতি বলেন, আইন প্রণয়নের সময় বিচারকদের সাথে রাখলে আইনে এত গড়মিল থাকতো না। এতে করে মামলার জটও কমে আসতো। তাই যারা আইন প্রণয়ন করেন তারা যেন বিচার বিভাগকে সাথে রেখেই আইন করেন।

টাঙ্গাইলের সিনিয়র জেলা জজ মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ মো. মাহবুব আলম, স্পেশাল জেলা জজ ওয়াহেদুজ্জামান সিকদার, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট খালেদা খানম, জেলা এডভোকেট বার সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print