ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সৌদি আরবে নাগরিকত্ব পেলেন জাকির নায়েক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ভারতের ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েককে নাগরিকত্ব দিয়েছে সৌদি আরব সরকার। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের রাজধানী দিল্লিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ইন্টারপোলের আটক এড়াতেই সৌদি আরবের বাদশাহ সালমান তাকে সেদেশের নাগরিকত্ব দিয়েছেন।

গত মাসে জাকির নায়েককে গ্রেফতারে দ্বিতীয়বারের মতো পরোয়ানা জারি করে ভারতের একটি আদালত। সে সময় মালয়েশিয়া সফরে ছিলেন তিনি। উদ্ভূত পরিস্থিতিতে দেশে না ফেরার সিদ্ধান্ত নেন তিনি। কারণ, মালয়েশিয়া সরকার তাকে পাঁচ বছর আগেই সে দেশে থাকার অনুমতি দিয়েছিল।

গত বছর ঢাকায় গুলশানে জঙ্গি হামলায় জড়িতদের কয়েকজন জাকির নায়েকের অনুসারী ছিলেন এবং তার বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিলেন বলে অভিযোগ ওঠার পর ভারত ছাড়েন ৫১ বছর বয়সী এই ধর্ম প্রচারক।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির আইন প্রয়োগকারী সংস্থা ইতোমধ্যে বিভিন্ন দেশে নায়েকের পাসপোর্ট বাতিল করে আটকের জন্য ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, জাকির নায়েক এখন সৌদি আরবে অবস্থান করছেন। পাসপোর্ট বাতিল করে তাকে ভারতে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে চেষ্টা চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print