ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যুক্তরাজ্যে কনসার্টে বিস্ফোরণে নিহত ১৯, আহত ৫০

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি পপ কনসার্টে দুটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জন নিহত ও আহত হয়েছেন ৫০ জন।

সোমবার রাতের ম্যানচেস্টার এরিনায় মার্কিন তরুণ গায়িকা আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে এ বোমা হামলা হয়। ব্রিটিশ পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ধারণা করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

টুইটারে দেওয়া এক পোস্টে বিস্ফোরণ ও হতাহতের খবর নিশ্চিত করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। এতে বলা হয়, ‘এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন ৫০ জন। ভিন্ন কিছু পাওয়ার আগ পর্যন্ত আপাতদৃষ্টিতে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবেই বিবেচনা করছে পুলিশ।’

ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষে যখন দর্শকরা উঠে বের হতে শুরু করেন ঠিক তখনই বিকট আওয়াজে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দৌড়ে কনসার্ট ভেন্যু থেকে বেরিয়ে আসেন। তবে শিল্পী আরিয়ানা গ্রান্ডে অক্ষত রয়েছেন।

এ ঘটনায় ম্যানচেস্টার অ্যারেনা সংলগ্ন ভিক্টোরিয়া ট্রেন স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট।

কনসার্টে অংশ নেওয়া একজন প্রত্যক্ষদর্শী ২২ বছরের মাজিদ খান। তিনি জানান, বিস্ফোরণের শব্দে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা সবাই এরিনা এলাকা ত্যাগ করার চেষ্টা করছিলাম।

হামলায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা জেরেমি করবিন। তিনি বলেন, এটা একটা ভয়ানক ঘটনা। ক্ষতিগ্রস্ত, হতাহত সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print