ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার: গ্রেফতার ২

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: 

.

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হয়েছে। শনিবার দিবাগত রাতে সীতাকুণ্ড পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, কুমিল্লা থেকে শনিবার ট্রেনে করে আসে মিনু (ছদ্রনাম) নামের প্রতিবন্ধী এক তরুণী। গ্রেফতারকৃত ব্যক্তিরাও একই ট্রেনে করে এসে স্টেশনে নামে। রাতে কোন এক সময় মেয়েটিকে ফুসলিয়ে পৌরসভার পার্শ্ববর্তী একটি গ্যারেজের পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।

পরে রাতেই টহল পুলিশ বিষয়টি জানতে পেরে মেয়েটিকে মেডিকেলে ভর্তি করে জিজ্ঞাসাবাদ করে এবং ঘটনার সাথে জড়িত হারুন ও লিটন নামের দুইজনকে গ্রেফতার করে।

সীতাকুণ্ড থানার ওসি (অপারেশন) মাহবুব মিল্কী জানান, রবিবার প্রতিবন্ধী তরুণী নিজে বাদী হয়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেছে । গ্রেফতারকৃত হারুন লক্ষীপুর জেলার রামগতি থানার চর জাউসাইল্লাহ গ্রামের ইউনুস মিয়ার পুত্র এবং লিটন একই উপজেলার চর আলেকজান্ডার এলাকার আবদুর রশিদের ছেলে।

দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার ২৬ মে বিকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া কাজলী পাড়া গ্রামে ৮ বছরের এক শিশু কন্যাকে ফুসলিয়ে ধর্ষনের চেষ্টা অভিযোগে পুলিশ আজিজুল হক চৌধুরী (২৮) নামে এক ব্যক্তিকে আটক করে।

সীতাকুণ্ডে ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা, আটক ১

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print