ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সৌদি আরবের সীমান্ত বন্ধ, খাদ্য সংকটে কাতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

খাদ্যপণ্য বোঝাই সারি সারি ট্রাক আটকে পড়ে আছে সৌদি আরব সীমান্তে । কাতার ও অন্যান্য আরব দেশগুলোর মধ্যকার সম্পর্কের অবনতির কারণে এ সব ট্রাক ঢুকতে পারছে না কাতারে।

দেশটি স্থল সীমান্তে পণ্য বোঝাইয়ের জন্য প্রতিবেশী দেশ সৌদি আরবের উপর নির্ভরশীল। কিন্তু কাতারের সাথে কূটনৈতিক যুদ্ধের কারণে এ সব পণ্য বোঝাই ট্রাক আটকে দিয়েছে সৌদি আরব। আল জাজিরার এক প্রতিবেদনে এ সংবাদ জানা যায়।

সন্ত্রাসবাদের সহযোগিতার কারণে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছাড়াও সব ধরনের সড়ক, সমুদ্র ও আকাশ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সৌদি আরবসহ বাহরাইন, মিশর ও সংযুক্ত আরব আমিরাত।

এছাড়া পরে ইয়েমেনও তাদের সাথে যুক্ত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে সোমবার সৌদি আরব ঘোষণা করেছে যে, কাতারের সাথে তারা স্থলসীমান্ত বন্ধ করে দেবে। যার ফলে খাদ্যপণ্য বোঝাই ট্রাক আটকে পড়ে আছে সৌদি সীমান্তে, কাতারে প্রবেশ করতে পারছে না।

কাতারের স্থানীয় সংবাদ দোহা নিউজের এক প্রতিবেদনে জানা যায়, অল্পসময়ের মধ্যে দেশটির অল্প সংখ্যক নাগরিক ও ধনী বিনিয়োগকারীদের হাতে এখানে বড় বড় মুদি দোকান গড়ে উঠেছে। খাদ্য সংকটের আশংকায় ইতিমধ্যে পণ্য কিনে এসব দোকান খালি করে ফেলছে কাতারবাসীরা। এসব দোকান থেকে দুধ, পানি, চাল ও ডিম কিনে গাড়িভর্তি করে নিয়ে যাচ্ছে ক্রেতারা।

উল্লেখ্য যে, সিরিয়া ও ইয়েমেন যুদ্ধ নিয়ে ইরান ও সৌদি আরব আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী। তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে একে অপরের বিরোধিতা করছে।

সূত্র: হার্টেজ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print