ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ট্রাক ও সেইফ লাইনের সংঘর্ষে নিহত ১

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় সেইফ লাইন পরিবহনের এক যাত্রী নিহত হয়েছে। তার নাম মোঃ সিরাজুল হক। দুর্ঘটনায় আরো ৭ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশান লিডার কৃষ্ণ প্রাসাদ জানান, চট্টগ্রামমূখি একটি সেইফ লাইন পরিবহনের যাত্রীবাহী গাড়ি (চট্টমেট্টো-ছ ১১-৩৩৩৫) বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় সামনে অতিক্রম করার এসময় একই দিক থেকে আসা একটি দ্রুতগামী অজ্ঞাত ট্রাক গাড়িটির পেছন থেকে সোজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে সেইফ লাইন পরিবহনের যাত্রী ৮ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আইভি জানান, আহত ৮ জনের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। অপর ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে দ্রুত চমেকে প্রেরণ করা হয়েছে।

এদিকে চমেকে দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম বলেন ,গুরুত্বর আহতদের হাসপাতালে আনার পর মোঃ সিরাজুল হক নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print