ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে বাস চাপায় দুই পথচারী নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত কাজী নজরুল ভূঁইয়া।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুতগামী বাসের ধাক্কায় ২ পথচারী নিহত হয়েছেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর সদরের উত্তর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা উপজেলার মুরাদপুর ইউনিয়নের ইলিয়াছ খা ভুঁইয়া বাড়ির মোঃ আব্দুল হামিদের পুত্র কাজী নজরুল ভূঁইয়া (২৭)  ও  পৌরসভার মুছা কলোনীর লতিফের বাসার ভাড়াটিয়া মোঃ আকবর (৫৫)। তার বাড়ী রাজশাহী জেলার আলী নগরে।

সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের টিএসআই আব্দুল আজীজ এ খবর নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানাগেছে, সন্ধ্যার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ভলবো বাস পৌর সদরের উত্তর বাইপাস সড়কে দুই পথচারীকে চাপা দিয়ে চলে যায়। এতে নজরুল ঘটনাস্থলে নিহত এবং অপর পথচারী আকবর গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার মেজবা উদ্দিন দুইজনের মৃত্যু হয়েছে জানিয়ে বলেন, পুলিশ এসে লাশের আত্মীয় স্বজনদের সাথে কথা বলে লাশ দুটি নিয়ে গেছে।

সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের টিএসআই আব্দুল আজীজ জানান, নিহত দুজনের লাশ আমরা আইনগত প্রক্রিয়া শেষ করে তাদের পরিবারে কাছে হস্তান্তর করব।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print