ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুষ্টিয়ায় বজ্রপাতে ৬ কৃষক নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো ৪ জন মারাত্মকভাবে আহত হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মশাতলা নামক মাঠের মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম জানান।

তবে বজ্রপাতে ৫ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন ঘটনাস্থল থেকে জানান, বজ্রপাতে একই সাথে ৫ জন নিহত হয়েছে। এক মহিলা গুরুতর আহত। ৪ জনের পরিচয় নিশ্চিত হলেও একজন পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বজ্রপাতে নিহত ৫ জন হলেন- পয়ারী গ্রামের মোশারফ হোসেন, কুশামারী গ্রামের আব্দুস সাত্তার, আটিগ্রামের শাহিন উদ্দিন ও আবুল কাশেম। এছাড়া ১২ বছরের এক শিশু নিহত হলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, ইউনিয়নের একটি গ্রামের মাঠের মধ্যে বেশ কয়েকজন কৃষি শ্রমিক কাজ করছিল। এসময় এই দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print