ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

খাগড়াছড়ির মানিকছড়িতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আমতলা এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে মিনিবাসের ধাক্কায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- মহিদুল ইসলাম (৩৩) ও মো. আরিফ (২৫)। তাদের বাড়ি গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকায়। আহতরা হলেন- জামাল উদ্দিন (২৯) ও মিল্টন খান। জামাল উদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দীন খাঁন বলেন, খাগড়াছড়িগামী বাসটা আমতলা এলাকায় মোটরসাইকেলকে চাপা দিলে দুই আরোহী মহিদুল ও আরিফ ঘটনাস্থলেই মারা যান।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মিনিবাসটি ও চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print