ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাবুল আক্তার বললেন “আমি নির্দোষ”

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সিএমপি কার্যালয়ে বাবুল আক্তার।

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার সাথে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার নিজেকে নির্দোষ দাবী করেছে।

আজ মঙ্গলবার রাতে মামলা তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামানের সঙ্গে কথা বলতে এসে তিনি সংবাদিকদের একথা বলেন। তিনি বলেন বলেন, মামলার খোঁজ খবর নিতে এসেছি। তদন্ত কর্মকর্তা যা জানতে চেয়েছেন তা জানিয়েছি।

মিতু হত্যায় জড়িত থাকা নিয়ে শ্বশুরের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে বাবুল আক্তার বলেন, ‘কে দোষী তা তদন্তে প্রমাণ হবে। তবে আমি নির্দোষ।

এরআগে মঙ্গলবার বিকেল পৌনে চারটায় কালো রঙের একটি গাড়িতে চড়ে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আসেন তিনি। এরপর কক্ষে প্রবেশ করেন। রাত ৮টা ৭ মিনিটে তদন্ত কর্মকর্তার কক্ষ থেকে বের হন বাবুল আক্তার।

মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান বলেন, মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তিনি (বাবুল আক্তার) মামলার বাদী। তাই কিছু কথা বলার জন্য ডাকা হয়েছে। তিনি কিছু তথ্য দিয়েছেন।

এর আগে ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print