ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সন্দ্বীপে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত আবু সাঈদ।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় আবু সাঈদ (২৩) নামে এক যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় আবু সাঈদের মৃত্যু হয়েছে বলে জানান পুলিশ।

এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সাঈদ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ বাশারের ছেলে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামশুল ইসলাম পাঠক ডট নিউজকে এ খবর নিশ্চিত করেছেন।

স্থানীয় সুত্রে জানাগেছে, তুচ্ছ ব্যাপার নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় সোহেল (২৩) নামে এক যুবক সাঈদেকে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন উদ্ধার করলেও পরে আবারও রতে দ্বিতীয় দফায় ক্রিকেট ব্যাট দিয়ে আবু সাঈদকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

গুরুত আহত সাঈদকে প্রথমে সন্দ্বীপ স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তার অবস্থার অবনতি হলে আজ শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, সন্দ্বীপ থেকে আনা রোগী আবু সাঈদ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম বলেন, মোবাইল ফ্যাক্সি লোডের রিচার্জ করা নিয়ে আবু সাঈদকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে। আমরা এ ঘটনায় মো. শামীম (২৭) ও সোহেলসহ ৩ জনকে গ্রেফতার করেছি।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print