ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

৮৮ হাজার টাকা নিয়েও সীমানা দেয়ালের একটি ইটও লাগায়নি বোয়ালখালীর ইউপি চেয়ারম্যান!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের বোয়ালখালীতে ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীর নির্মাণ কাজের জন্য ৮৮হাজার টাকার একটি প্রকল্প নিয়ে কাজ করেনি ইউপি চেয়ারম্যান।

সোমবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়ন পরিষদে সরজমিনে প্রকল্প কাজ দেখতে গিয়ে সীমানা প্রাচীর না দেখে বিস্মিত হন চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী। তিনি বলেন- প্রকল্পের টাকা গ্রহণ করে একটি ইটও আনা হয়নি।

এসময় তিনি ইউপি চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাকসুদুর রহমানকে তিরস্কার করেন জেলা প্রশাসক। তাৎক্ষণিক প্রকল্পের টাকা ফেরত দিতে নির্দেশ দিলে প্রকল্পের টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতারকে বুঝিয়ে দেন শাকপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবদুল মান্নান মোনাফ।

.

সোমবার বোয়ালখালী উপজেলা এক মতবিনিময় সভা যোগ দিতে বোয়ালখালীতে আসেন চট্টগ্রাম জেলা প্রশাসক।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাকসুদুর রহমান জানান, গত অর্থ বছরে ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীর নির্মাণের জন্য এ প্রকল্প দেয়া হয়। এ প্রকল্পের সভাপতি ছিলেন শাকপুরা ইউপি চেয়ারম্যান হাজী আবদুল মান্নান মোনাফ।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবদুল মান্নান মোনাফ বলেন, প্রকল্পের টাকা মেরে খায়নি। জায়গার সীমানার জটিলতার কারণে কাজ করতে পারিনি। তবে এ প্রকল্পের সভাপতি শাকপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার বলেন, প্রকল্পের টাকা জেলা প্রশাসক মহোদয় ফেরত নিয়ে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানকে নিয়ে সীমানা প্রাচীরের কাজ করার নির্দেশ দিয়েছেন। প্রকল্পের সভাপতি ইউপি চেয়ারম্যান বৃষ্টির কারণে এতদিন কাজ করতে পারেননি বলে জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print