ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিদেশে চাকরী দেওয়ার নামে গৃহবধূকে আটকে রেখে ধর্ষণ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নাটিমা গ্রামের এক যুবতী গৃহবধুকে বিদেশে চাকরী দেওয়ার নাম করে ঢাকায় আটকে রেখে ধর্ষন ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ঝিনাইদহ পন্যগ্রাফি নিয়ন্ত্রন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা হয়েছে, যার মামলা নং ১৩১৪/১৭।

পুলিশ ঘটনার সত্যতা জানতে ভিকটিম গৃহবধুকে বুধবার (২ আগষ্ট) ঝিনাইদহ পুলিশ সুপারের অফিসে জিজ্ঞাসাবাদ করেছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ঘটনাটি সত্য কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান। পন্যগ্রাফী নিয়ন্ত্রন ট্রাইব্যুনাল আদালতে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিদেশে চাকরী দেওয়ার নাম করে নাটিমা গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে খোকন মোল্লা (৩৩) ওই গৃহবধুকে ঢাকার মিরপুর-১ এর একটি বাসায় নিয়ে যায়।

যাওয়ার সময় তরুনীকে বলা হয় পাসপোর্ট ও ডাক্তারী পরীক্ষা বাবদ ৩৫ হাজার টাকা সঙ্গে নিতে হবে।

চলতি বছরের ২৪ মে গৃহবধুকে নিয়ে খোকন মোল্লা ঢাকায় যায়। ঢাকায় যওয়ার পর থেকেই মিরপুর-১ এলাকার ওই বাসায় আটকে রেখে ৯ দিন ধরে তাকে জোর পুর্বক ধর্ষন করে খোকন মোল্লা।

এ সময় কৌশলে মোবাইলে ধর্ষনের ভিডিও চিত্র ধারণ করে খোকন। গত ৩ জুন ওই গৃহবধুকে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর লম্পট খোকন মোল্লা ভিডিও চিত্র সমাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে ছড়িয়ে দেয়।

এ নিয়ে মহেশপুরে তোলপাড় শুরু হয়। নিরুপায় হয়ে ওই গৃহবধু গত ২৫ জুলাই বাদী হয়ে আদালতে মামলা করেন। এ বিষয়ে ঝিনাইদহ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, মিডিয়া কর্মীদের মাধ্যেমে খবর পেয়ে আমরা ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করেছি। তার দেওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তিনি বলেন এ বিষয়ে পন্যগ্রাফি নিয়ন্ত্রন ট্রাইব্যুনালে মামলা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print