ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী-শ্যালকের যাবজ্জীবন কারাদণ্ড

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

স্বামী ইকবাল হোসেন ভুঁইয়াকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্ত্রী ও শ্যালককে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। আজ সোমবার (৭আগস্ট) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নুর এই রায় দেন। রায়ে আদালত একই সাথে আদালত দুইজনকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দিয়েছেন।

দণ্ডিত সুফিয়া আক্তার প্রিয়া ও তার ভাই মিজান বর্তমানে পলাতক রয়েছেন। ৯ বছর আগে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার মুনির নগর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিলো।

নিহত ইকবাল হোসেন ভুঁইয়া কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ধোপাখীলের মৃত ইউসুফ হোসেন ভুঁইয়ার ছেলে ছিলেন।

সরকার নিযুক্ত মহানগর পিপি এডভোকেট ফখরুদ্দিন চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, পারিবারিক বিরোধের জের ধরে ২০০৮ সালের ৩ নভেম্বর রাতে চট্টগ্রাম নগরীর বন্দর থানার মুনিরনগর এলাকার ভাড়া বাসায় ইকবালকে স্ত্রী ও শ্যালক মিলে শ্বাসরোধ করে হত্যা করে। ইকবাল পেশায় সিএনজি অটো রিকশা চালক ছিলেন। হত্যার পর মরদেহ সিএনজিতে করে নিয়ে চৌদ্দগ্রামের ধোপাখীলের গ্রামের বাড়ির সামনে ফেলে রেখে আসে তারা।

পরদিন চৌদ্দগ্রাম থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ও এ ঘটনায় মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত করে জানতে পারে নগরীর বন্দর থানা এলাকায় এই হত্যার ঘটনা ঘটেছে। পরে বন্দর থানার ইকবালের ছোট ভাই একরাম হোসেন ভুঁইয়া বাদি হয়ে মামলা দায়ের করে।

পুলিশ ২০০৯ সালের ২৬ ফেরুয়ারি মামলার তদন্ত শেষে অভিযোগপত্র প্রদানের পর আদালত ২০১০ সালের ৬ অক্টোবর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মোট ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print