ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কক্সবাজারে যৌন হয়রানির বিরুদ্ধে মানববন্ধন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

DSC04029
যৌন হয়রানি ও বাল্য বিবাহ প্রতিকার-প্রতিরোধে মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপের র‌্যালী।

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার সদরের ধলিরছড়ায় নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয় মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপের উদ্যোগে যৌন হয়রানি ও বাল্য বিবাহ প্রতিকার-প্রতিরোধে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২ টায় মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলামের পরিচালনায় র‌্যালী ও মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিউনিটি ওয়াচগ্রুপের আহবায়ক জনাব রমিজ আহমদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যৌন হয়রানি ও বাল্য বিবাহ দূরীকরণে রাষ্ট্রীয় ও সামাজিক পদক্ষেপ প্রয়োজন কারণ যৌন হয়রানি ও বাল্য বিবাহ মুক্ত জীবন আমাদের সবার অধিকার।  এতে আরো বক্তব্য রাখেন, মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপের সদস্য হারুনুর রশিদ, সায়েমা রাশিদা এবং সেক্টর স্পেশালিস্ট মাসুদ রানা।

কর্মসূচিতে রেজাউল করিম, স্টুডেন্ট’স ওয়াচগ্রুপের সদস্য সহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানববন্ধন ও র‌্যালী থেকে কিশোর কিশোরীদের যেকোন ধরনের যৌন হয়রানি ও বাল্য বিবাহ প্রতিকার-প্রতিরোধে জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print