ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ইপিজেডে পাকিস্তানী কারখানায় আগুন: ব্যাপক ক্ষয়ক্ষতি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Screenshot_2016-06-23-00-06-00
ইপিজেডের সেক্টর-৭ এ অবস্থিত জে এম টেক্সটাইলে আগুন জ্বলছে। ছবি: আল আমিন সিকদার

চট্টগ্রাম রপ্তানী প্রক্রিয়াজাতকরণ এলাকা (ইপিজেড) এ একটি বিদেশী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ইপিজেডের সেক্টর-৭ এ অবস্থিত জে এম টেক্সটাইল নামে পাকিস্তানী মালিকানাধীন এ রপ্তানীমুখি টাওয়াল তৈরীর কারখানায় আগুনের সুত্রপাত হয়।

ঘটনার পরপরই নগরীর আগ্রাবাদ, ইপিজেড, বন্দর ফায়ার ষ্টেশন থেকে ৩টি ইউনিটের ১১টি গাড়ি ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। এছাড়া নৌ বাহিনীর একটি টিমও আগুন নিয়ন্ত্রণ কাজে অংশ নেন।

Jpeg
ইপিজেডের সেক্টর-৭ এ অবস্থিত জে এম টেক্সটাইলে আগুন নিয়ন্ত্রণ করছে ফায়ার সার্ভিস।

তবে মালিক পক্ষের দাবী আগুন লাগার সময় কারখানাটি বন্ধ ছিল এবং কোন শ্রমিক ছিল না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।

নগরীর ফায়ার সার্ভিস কন্টোল রুম সুত্র জানায়, সিইপিজেড’র ৭ নং সেক্টরের জিএম টেক্সটাইল মিলে আগুন লাগে রাত সাড়ে নয়টার দিকে। কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা নিশ্চিত করতে না পারলেও আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চলছে বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে রাত সাড়ে ১১টায় সার্ভিসের উপসহকারী কর্মকর্তা জসিম উদ্দিন পাঠক নিউজকে জানান, আগুনে কারখানার ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিপুল পরিমাণ তৈরী কাপড় এবং মেশিনারীজ পুড়ে গেছে। তবে এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখনো ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করা যাচ্ছে না।

Jpeg
নিজস্ব আলো জ্বালিয়ে ইপিজেডের জে এম টেক্সটাইল আগুন নিয়ন্ত্রণ করছে ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে থাকা আমাদের রিপোর্টার আল আমীন সিকদার জানান টিন সেট একতলা ভবনের এ টাউয়াল কারখানায় লাগা আগুন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুনের তাপ বেশী হওয়ায় সেখানে বাইরের কাউকে প্রবেশ করতে দিচ্ছেনা সিইপিজেড এর নিরাপত্তা কর্মিরা। ফলে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যাচ্ছে না।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print