ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নিউ মার্কেট ও রেল স্টেশন সংলগ্ন ফুটওভার ব্রীজ দুটি উন্মুক্ত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নগরীর নিউ মার্কেট এলাকায় হকার উচ্ছেদের ধারাবাহিকতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহায়তায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে নিউমার্কেটস্থ মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ এর সামনের ফুটওভার ব্রীজ এবং রেলস্টেশন সংলগ্ন মোটেল সৈকত এর সামনের পরিত্যক্ত ফুটওভার ব্রীজ দুটি ধুয়ে মুছে পরিস্কার করে সর্বসাধারণের পারাপারের জন্য উন্মুক্ত করা হয়েছে।

আজ ১৭ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ১০টায় ফুটওভার ব্রীজ দুটি উম্মুক্ত করা হয়। দীর্ঘদিন এ দুটি ফুটওভার ব্রীজ দুটি ভিখারী, ছিন্নমুল লোকজন, পতিতাদের দখলে ছিল। এসব ফুটওভার ব্রীজ জনসাধারনের চলাচল বন্ধ হয়ে যায়।
সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্কার পরিচ্ছন্ন করার পর এ দুটি ফুটওভার ব্রীজ দুটি দিয়ে এখন থেকে স্কুলের ছাত্র-ছাত্রীরা নির্বিঘ্নে রাস্তা পারাপার করতে পারে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, কমিউনিটি পুলিশিং কমিটি ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাস্তা পারাপারের জন্য ফুটওভার ব্রীজ ব্যবহার করতে সকলকে আহ্বান জানানো হয়।

.

স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ, সর্বসাধারণের পক্ষ থেকে এ ধরণের উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় শীঘ্রই ফুটওভার ব্রীজের দুই পাশে বেষ্টনী নির্মাণ করা হবে যাতে পথচারীরা ফুটওভার ব্রীজ ব্যবহার করতে বাধ্য হয়।

উক্ত কর্মসূচিতে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস.এম. মোস্তাইন হোসেন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) জাহাঙ্গীর আলম, মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী, কমিউনিটি পুলিশের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print