ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যানবাহনে তল্লাশী চালিয়ে ৭৯ জন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

টেকনাফ-উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় কক্সবাজারের উখিয়া থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশী করে ৭৯ জন রোহিঙ্গা শরণার্থীদেরকে আটক করে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত র‌্যাব-৭ এর একটি দল এ অভিযান পরিচলনা করে।

সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান পাঠক ডট নিউজকে রাতে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশে অনুপ্রবেশকৃত রোহিঙ্গা শরণার্থীরা যাতে নির্দিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করে সে লক্ষ্যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব-৭, চট্টগ্রাম কঠোর গোয়েন্দা নজরদারি বজায় রেখেছে। তারই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, রোহিঙ্গা শরণার্থীরা কক্সবাজার শহর হয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে। উক্ত তথ্যের ভিত্তিতে শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন এলাকায় পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশী করতে থাকে।

এ সময়ে বিভিন্ন যানবাহন তল্লাশী করে ৭৯ জন রোহিঙ্গা শরণার্থীদেরকে আটক করে। পরবর্তীতে আটককৃত রোহিঙ্গা শরনার্থীদেরকে বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প কতৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print