ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে সার ডিলারকে জরিমানাসহ কারাদণ্ড

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ 

.

জেলার বোয়ালখালীতে আবুল বশর নামে সরকারি লাইসেন্সধারী সারের ডিলারকে ভেজাল সার বিক্রির অপরাধে আর্থিক জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সার বিক্রির পাশাপাশি মুদির ব্যবসায়ীও তিনি। তবে মাটির ছোট ছোট দানা বানিয়ে তাতে রং দিয়ে মিশ্রসার বলে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো মেসার্স বশর এন্টারপ্রাইজ নামের এ প্রতিষ্ঠান ।

আজ সোমবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলা নিবার্হী কর্মকর্তা আফিয়া আখতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বোয়ালখালী পৌর সদরের মুরাদ মুন্সির হাটের এ সার ডিলারকে ২০হাজার টাকা জরিমানা করেন। একই সাথে তার ছেলে মো. হারুন (৩২)কে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া কাদা মাটির ৮ বস্তা মিশ্রসার জব্দ করে ধ্বংস করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা আফিয়া আখতার বলেন, সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী এ দণ্ডাদেশ দেয়া হয়েছে। অভিযান পরিচালনার সময় উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. মঈন উদ্দিন আদালতকে সহযোগিতা করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print