ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙ্গামাটিতে ক্রিকেট উপকমিটির ১৮ সদস্যের পদত্যাগ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আলমগীর মানিক,রাঙ্গামাটিঃ

.

রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন দেওয়ান ও সহ-সভাপতি সুনীল কান্তি দে’র বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ এনে ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির ১৮ জন সদস্য পদত্যাগ করেছেন।

আজ সোমবার দুপুরে রাঙ্গামাটির স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের ঘোষণা দেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির আহবায় আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।

এ সময় ক্রিকেট উপকমিটির সদস্য সচিব জয়জিৎ খীসা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন বলা হয়, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি ব্যক্তিদ্বয়ের কাছে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা জিম্মি হয়ে আছে। ক্রিকেট উপকমিটিকে পাশ কাটিয়ে উক্ত ব্যক্তিদ্বয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজেদের প্রতিনিধি হিসাবে অন্তভ’ক্ত করেছে। তারা আদৌ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত নন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানকে ভুল বুঝিয়ে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি বিসিবিতে রাঙ্গামাটির প্রতিনিধির নাম প্রেরণ করেছে। যা সম্পূর্ণ বেআইনী ও নিয়মবহিভর্’ত। এর প্রতিবাদে ক্রিকেট উপ-কমিটির সকল সদস্য এক যোগে জেলা প্রশাসকের কাছে তাদের পদত্যাগ পত্র জমা দেয়ার কথা উল্লেখ করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print