ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ডিবি’র এসি রবিউলের বাড়িতে শোকের মাতম

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

 

গুলশানে নিহত রবিউলের বাড়িতে শোকের মাতম
গুলশানে নিহত রবিউলের বাড়িতে শোকাহত এলাকাবাসীর ভিড়।

মানিকগঞ্জ প্রতিনিধি : রাজধানী ঢাকার গুলশানের আর্টিজানে সন্ত্রাসীদের গুলিতে নিহত গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল করীমের বাড়িতে চলছে শোকের মাতম।

রবিউল করীমের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামে।

ছেলের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন রবিউলের মা করিমন নেছা। মাঝে মধ্যে ছেলের কথা মনে করে অচেতন হয়ে পড়ছেন তিনি। গ্রামের বাড়িতে থাকেন রবিউলের মা আর দাদি।

গুলশানে নিহত পুলিশের এসি রবিউলের বাড়িতে শোকাহত স্বজনদের আহাজারি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে রবিউলের অন্তঃসত্ত্বা স্ত্রী সালমা বেগম (২৯) আসেন স্বামীর বাসায়। রবিউলের সন্তানসম্ভবা স্ত্রী আসার পর এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। রবিউলের পাঁচ বছরের ছেলে সামিও মায়ের বুকফাটা আর্তনাদ চেয়ে চেয়ে দেখছে। বাবা হারানোর মর্ম কথা সামি এখনো বুঝে ওঠেনি। এলাকাবাসীর অতিপরিচিত মানুষ ছিলেন সাহসী পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম। রবিউলের অকাল মৃত্যুতে এলাকাবাসীও শোকে বিহবল হয়ে পড়েছেন।

শনিবার ভোর সকাল থেকে রবিউলের বাড়িতে ভিড় করতে শুরু করছেন এলাকাবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষজনের ভিড় বাড়তে থাকে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print