ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গুলশানে হামলার ঘটনায় আইএস জড়িত নয়-স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

photo-1467543065
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

গুলশানে হামলার ঘটনায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস (আইএস) জড়িত নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা বাসসকে বলেন, দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই, কাজেই এই সন্ত্রাসী হামলায় আইএস জড়িত নয়। স্থানীয়ভাবে গড়ে ওঠা জঙ্গি সংগঠন এ হামলা চালিয়েছে এবং পর্দার আড়াল থেকে একটি চক্র এতে উৎসাহ জুগিয়েছে। এ সময় তিনি হুঁশিয়ার করে বলেন, এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

মন্ত্রী বলেন, হামলাকারীদের সঙ্গে আইসের কোনো যোগসূত্র নেই। তবে এটা সত্য যে, তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে। এ সময় তিনি আরো বলেন, হামলাটি পূর্বপরিকল্পিত এবং দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির নীল নকশারই অংশ।

গত শুক্রবার সন্ত্রাসীরা গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে নয় ইতালীয়, সাত জাপানি, একজন ভারতীয়, বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক ও দুজন বাংলাদেশি নাগরিককে জিম্মি করার পর হত্যা করে।

এ অবস্থায় শনিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী অপারেশন থান্ডারবোল্ট নামে যৌথ অভিযান চালালে রেস্তোরাঁর ভেতরে অবস্থানরত ছয় সন্ত্রাসী নিহত হয় এবং অপর এক সন্দেহভাজনকে আটক করা হয়।

সর্বশেষ

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি: উপদেষ্টা ডা. জাহেদ

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ: দীর্ঘ যানজট

সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ সংসদে

মালয়েশিয়া থেকে জ্বালানি তেলবাহী দুটি জাহাজ আসছে চট্টগ্রামে

সংসদ সদস্যদের ঋণ ১১ হাজার ১১৭ কোটি, খেলাপি ৩ হাজার ৩৩০ কোটি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print