ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবির সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন দুই দিনের রিমান্ডে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যা মামলায় অন্যতম আসামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর ও বিশ্ববিদ্যালয়টির সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অাজ বৃহস্পতিবার চট্টগ্রামের জেষ্ঠ্য বিচারিক হাকিম শিবলু কুমার দে এই আদেশ দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছিলাম। শুনানি শেষে আদালত দুইদিন মঞ্জুর করেছেন।

উল্লেখ্য,২০১৬ সালের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় নিজ কক্ষ থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

.

এ ঘটনায় ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদি হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্যতম আসামি সেসময় সহকারী প্রক্টরের দায়িত্বে থাকা সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন।

ওই মামলায় উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গত ১৮ ডিসেম্বর চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন চান আনোয়ার। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print