ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশী মুদ্রাসহ এনজিও কর্মকর্তা গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ চট্টগ্রামে এক এনজিও কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার বাকলিয়া থানা পুলিশ শাহ আমানত সেতু এলাকা থেকে মো. সেলিম উল্লাহ (৩৮) নামে এই বেসরকারী সংস্থার কর্মকর্তাকে গ্রেফতার করা  হয়েছে বলে জানায় পুলিশ।

তাঁর কাছে এক লাখ ২৫ হাজার রিঙ্গিত ও ১১ হাজার ৮০০ ডলার উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, ভোরের দিকে এ লোক নগরীর শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রাম আসা একটি বাস থেকে নেমে হেঁটে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহল পুলিশ তাঁকে তল্লাশী চালায়। তখন তাঁর কাছে থাকা ব্যাগের ভেতরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা পাওয়া যায়। এর পর তাঁকে আটক করে থানায় আনা হয়।

জিজ্ঞাসাবাদে সেলিম উল্লাহ জানিয়েছে তিনি কোঅপারেটিভ ফর হিউমেনিটেরিয়ান অ্যাক্টিভিটিস (সিএইচএ) নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হিসাব কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তিন তার সাথে থাকা বিদেশী মুদ্রার বৈধ প্রমান রয়েছে জানালেও দিনভর কোন প্রমাণ জোগাড় করতে পারেন নি।

তার বাড়ী কক্সবাজারের বলে জানায়।  তিনি জানান, কক্সবাজারের রামুর বাসিন্দা মোহাম্মদ আয়াছ এক ব্যাক্তি তাকে টাকাগুলো দিয়ে চট্টগ্রামে পাঠিয়েছে।

ওসি জানান, এতোগুলো বিদেশী মুদ্রা এ লোক কিভাবে কার মাধ্যমে পেলো সে ব্যাপারে অনুসন্ধান করছি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print