ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পাকিস্তানী নাগরিক নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

13495195_1717372331845445_4722048214467642933_n
নিহত পাকিস্তানী নাগরিক জহির খাঁন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ছোট দারোগার হাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলে এক পাকিস্তানী নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জহির খাঁন বলে স্থানীয় সুত্রে জানাগেছে। তিনি সানম্যান টেক্সটােইলের জিএম ছিলেন।

আহত হয়েছে আরো ৩ যাত্রী। তাদের মধ্যে ২ জন বাংলাদেশী একজন পাকিস্তানী।

রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী এবং হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে পাঠিয়েছে।

হাইওয়ে পুলিশের সীতাকুণ্ডের কুমিরা ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ফাহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে প্রাইভেট কার যোগে ৪ জন চট্টগ্রামের দিকে আসার সময় সীতাকুণ্ডের ছোট দারোগারহাট এলাকায় বৃষ্টির মধ্যে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলে পাকিস্তানী একজন নাগরিক মারা যান। আহত হয়েছেন ৩ জন। তারা সানম্যান টেক্সটাইল গ্রুপের কর্মকর্তা বলে জানা গেছে।

আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি: উপদেষ্টা ডা. জাহেদ

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ: দীর্ঘ যানজট

সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ সংসদে

মালয়েশিয়া থেকে জ্বালানি তেলবাহী দুটি জাহাজ আসছে চট্টগ্রামে

সংসদ সদস্যদের ঋণ ১১ হাজার ১১৭ কোটি, খেলাপি ৩ হাজার ৩৩০ কোটি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print