ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মাঝিরঘাটে আগুনে ছাই ৩ লবণ কারখানা, ক্ষতি ২০ লাখ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নগরীর সদরঘাট থানাধীন মাঝিরঘাটে তিনটি লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার (০২ মার্চ) সকাল ১০টায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসীম উদ্দীন পাঠক ডট নিউজকে জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন থেকে তিনটি ও আগ্রাবাদ থেকে তিনটি অগ্নিনিবার্পণ গাড়ি পাঠানো হয়। তৈয়বিয়া সল্ট, ডলফিন সল্ট ও ইছা-মুছা সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুর ১২টা নাগাদ আগুন নেভানো সম্পন্ন হয়।

তিনি জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে সেমিপাকা ও কাঁচা ঘরে তৈরি কারখানা পুড়ে গেছে। এ ছাড়া কিছু অশোধিত লবণ পানিতে গলে গেছে। সব মিলে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print