ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের মানববন্ধনে পুলিশের বাঁধা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Humanchain-B-S-L-I-nfront-CTG-College-19
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের মানববন্ধনের ফাইল ছবি।

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার চট্টগ্রাম কলেজের সামনে ছাত্রলীগের মানববন্ধনে বাঁধা দিয়েছে পুলিশ। এসময় মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নিয়ে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া দেয়া দিয়ে এলাকা ছাড়া করে পুলিশ। চকবাজার থানার ওসি আবদুল আজিজের নির্দেশে এই বাঁধা দেয়ার অভিযোগ করেছেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম জানান, শনিবার সন্ত্রাসী টিনুর অনুসারী বহিরাগত ছাত্রলীগের কয়েকজন কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়। তার প্রতিবাদে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে আমরা আজ মানববন্ধন করতে গেলে চকবাজার থানার ওসির নির্দেশে মানববন্ধনে বাঁধা দিয়ে আমাদের ব্যানার কেড়ে নেয় পুলিশ। আমরা অনেক অনুরোধ করার পরও আমাদের ব্যানার ফেরত দেয়া হয়নি। উল্টো আমাদের ধাওয়া দিয়ে পুলিশ এলাকা ছাড়তে বাধ্য করে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print