ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সেরা সাংবাদিক পুরস্কার, কামরুল ইসলাম দুলুকে সংবর্ধনা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

 

.

সাহসী সাংবাদিক স্বীকৃতির পুরস্কারে ভূষিত হওয়ায় কামরুল ইসলাম দুলুকে সংবর্ধনা দিয়েছে সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ।

আজ মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল ১১ টায় ইউপি কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করেন চেয়ারম্যান, সদস্য ও সদস্যাবৃন্দ।

উল্লেখ যে, সাংবাদিক কামরুল ইসলাম দুলু চট্টগ্রাম জেলায় আজকের সূর্যোদয় পত্রিকায় কর্তৃক সেরা ও সাহসী সাংবাদিকতার পুরস্কার অর্জন করেন।  তিনি পাঠক ডট নিউজের সীতাকুণ্ড প্রতিনিধি।

ভাটিয়ারী ইউনিয়ন কর্তৃক সংবর্ধনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ্ব নাজীম উদ্দিন বলেন, সেরা ও সাহসী সাংবাদিকতার পুরস্কার পেয়ে কামরুল ইসলাম দুলু শুধু সাংবাদিকদের মুখ উজ্জল করেননি তিনি সমগ্র সীতাকুণ্ডবাসী বাসীকে সন্মানিত করেছেন। তিনি তার কাজের স্বীকৃতি পেয়েছেন।  আজ তাকে আমরা সংবর্ধনা দিতে পেরে নিজেদেরকে গর্বোবোধ করছি।  উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, দৈনিক আজাদী সীতাকুণ্ড প্রতিনিধি লিটন কুমার চৌধুরী, আর টিভি সীতাকুণ্ড প্রতিনিধি সাইফুল মাহমুদ, বিজয় টিভির সীতাকুণ্ড প্রতিনিধি মামুনুর রশিদ, চ্যানেল এস সীতাকুণ্ড প্রতিনিধি বাবুল মিয়া বাবলা ,মোহনা টিভির সীতাকুণ্ড প্রতিনিধি মীর মামুন, সাংবাদিক মামুনুর রশিদ মামুন।

এছাড়াও বক্তব্য রাখেন ভাটিয়ারী ইউপি সদস্য কামাল উদ্দিন,মোহাম্মদ মাছুম,মোহাম্মদ রিপন, জাহাঙ্গীর মুন্সি, মাঈন উদ্দিন, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

সংবর্ধনায় কামরুল ইসলাম দুলুকে ফুল দিয়ে বরণ করে ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনার জবাবে কামরুল ইসলাম দুলু বলেন, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ আজ আমাকে যে সংবর্ধনা দিয়ে সন্মনিত করেছে তার সীতাকুণ্ডের সব সাংবাদিককে সন্মানিত করেছে। সেরা সাংবাদিকতার পুরস্কার ও সংবর্ধনা আমার কাজের প্রতি দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছে। সত্য ও বস্তুনিষ্ঠা সংবাদ প্রচারের ক্ষেত্রে এ পুরস্কার অনুপ্রেরণা যোগাবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print