ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাউজানের হালদার তীরে চলছে মাসব্যাপী বৈশাখী মেলা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে চলছে বাংলা নববর্ষ ১৪২৫ বরণের নানা উৎসব। পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রামের রাউজানের হালদা নদী তীরে চলছে মাসব্যাপী বৈশাখী মেলা।

শনিবার সকালে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।

.

উদ্বোধনী অনুষ্ঠানে রাউজানবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, পুরনো বছরের সকল গ্লানি আর দুঃখ মুছে, সুখ সমৃদ্ধি বয়ে আসুক বাঙালীর ঘরে ঘরে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাউজান উপজেলা চেয়ারম্যান এহসান হায়দার চৌধুরী বাবুল,প্যানেল মেয়র বশির উদ্দিন খানসহ রাউজানের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.

পরে ফজলে করিমের নেতৃত্বে বর্ণাঢ্য এক শোভাযাত্রা রাউজানের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। নাচ,গান ও নানান আয়োজনে সাজানো এই উৎসব পরিণত হয় বাঙালীর মিলন মেলায়। মাটির হাঁড়ি-পাতিল, ব্যাংক, শিশুদের খেলনা, মৌসুমি ফল, গহনা, গৃহস্থালি সামগ্রী, পান্তা-ইলিশ, শরবত ও আইসক্রিমসহ বাঙ্গালীদের নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হয় মেলায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print