ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কল্যাণপুরে নিহতদের মধ্যে সাব্বিরুলের লাশ নেই

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

pcccc
সাব্বিরুল হক কণিক বেঁচে আছেন, তবে সে জঙ্গি দলে আছে এমন দাবী পরিবারের।

প্রথমে ছবি দেখে লাশ সনাক্ত করলেও রাজধানীর কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত ৯ জঙ্গির মধ্যে চট্টগ্রামের সাব্বিরুল হক কণিক নেই বলে দাবি করেছেন তার বাবা আজিজুল হক চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাব্বিরুল হকের বাবা ও আওয়ামী লীগ নেতা আজিজুল হক চৌধুরী বলেন, নিহতদের মধ্যে সাব্বির আছে কিনা, তা নিশ্চিত করতে আমার ভাতিজা ওয়াহিদুল আলম বাপ্পা ও আত্মীয় মোনায়েম দুপুরে মর্গে যান। কিন্তু তারা দেখতে পান নিহতদের মধ্যে সাব্বির নেই। পরে সাব্বিরের জাতীয় পরিচয়পত্র নম্বরও পুলিশকে জানানো হয়। এরপর ফিঙ্গার প্রিন্ট চেক করে পুলিশ জানায়, নিহতদের মধ্যে সাব্বির নেই।

নিখোঁজ ছেলে সাব্বিরুল হক কণিক বিপদগামী হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আমার ছেলে জঙ্গিদলে গেছে, সেটা আমি অনেকটাই নিশ্চিত। তাকে খুঁজে বের করার জন্য আমি প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা চাচ্ছি।

Capture
কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির মধ্যে এই ছবি দেখে সাব্বিরুলের লাশ মনে করেছিল পরিবার।

প্রসঙ্গত রাজধানীর কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির একজন চট্টগ্রামের আনোয়ারার আওয়ামী লীগ নেতা আজিজুল হক চৌধুরী রাশেদের ছেলে ছাব্বিরুল হক কনিক (২২) বলে ধারণা করেছিলেন খোদ তার পরিবারের সদস্যরা।

নাম প্রকাশে অনিচ্ছুক সাব্বিরের পরিবারের একটি সূত্র সে সময় জানিয়েছিলেন, নিহতদের মাঝে সাব্বিরের ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তারা প্রকাশিত ছবির নিচের সারির মাঝেরজনকে সাব্বির বলে শনাক্ত করেন।

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print