ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রেনের ধাক্কায় মোঃ সাগর (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভাটিয়ারীর রেলওয়ে ষ্টেশন থেকে পাঁচশত গজ দুরে ও ভাটিয়ারী মিলিটারী একাডেমীর ব্রীজের কাছে এঘটনা ঘটেছে।

নিহত সাগর উপজেলার ফৌজদারহাট কেএম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৬ টার সময় সাগর কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে মোবাইল ফোনে গান শুনছিল, এসময় চট্টগ্রামমুখী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এব্যাপারে জানতে চাইলে জিআরপি ফৌজদারহাট রেলওয়ে থানার এসআই ফারুক ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

স্থানীয় ভাটিয়ারী ইউপি সদস্য কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাগর কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে গান শুনার সময় অসাবধানবসত ট্রেনের ধাক্কায় মারাত্বক জখম হয়ে ঘটনাস্থলে মারা যায়। নিহত সাগর ভাটিয়ারী ইউনিয়নের তেলী পাড়ার নুরুল আলম মাস্টারের বাড়ীর মৃত নাছির উদ্দিনের পুত্র।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print