ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাকলিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নগরী বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোঃ জসীম (২১) নামে এক যুবক খুন হয়েছে।  আজ সোমবার রাত সাড়ে ১০টায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে বাকলিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জসীম গুরুত্বর আহত হয়। তাকে হাসপাতালে আনার পর রাত ১১টায় মৃত ঘোষণা করে চিকিৎসকরা।

নিহতের পিতা খোরশেদ আলমের বরাত দিয়ে এসআই জহির বলেন, জসীমের প্রতিপক্ষরা জসীমকে ছুরিকাঘাত করে ফেলে যায়। কি কারণে ছুরি মেরেছে জানাতে পারেননি খোরশেদ আলম। নিহত যুবক জসীমের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় বলে জানায় পুলিশ।

ঘটনার ব্যাপারে জানতে রাতে বাকলিয়ার ওসিকে বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print