ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ১১ কোটি টাকা দামের দুটি বিলাস বহুল গাড়ি জব্দ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

75727_1
বিলাস বহুল গাড়ি জব্দ: ফাইল ছবি।

চট্টগ্রামে দুটি বিলাস বহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। সোমবার সকালে নগরীর মেহেদীবাগ ও অলংকার মোড় থেকে ১১ কোটি টাকা দামের গাড়ি দুটি আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ পরিচালক মো. শামীমুর রহমান জানান, গোপন সংবাদের ভিক্তিতে প্রথম গাড়িটি নগরীর মেহেদিবাগ এলাকা হতে (Range Rover, Model: 2004) উদ্ধার করা হয়। গাড়িটির আনুমানিক মুল্য প্রায় ৫ কোটি টাকা।

এছাড়া নগরীর অলংকার মোড়ের নিকট একটি পেট্রোল পাম্প হতে (Porsche Cayenne Magnum, Model: 2004, 45002) মডেলের দ্বিতীয় গাড়িটি উদ্ধার করা হয়। গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা ।

এদিকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ফেসবুক পেইজে বলা হয়, গাড়ি জব্দের সময় মালিক এবং প্রতিনিধি কেউই গাড়ির বৈধ রেজিস্ট্রেশন আমদানি সংক্রান্ত কোন দলিল দেখাতে পারেনি। তারা ধারণা করছেন গাড়ী দুটি কারনেটের মাধ্যমে বিনা শুল্কে আমদানি করা হয়েছে। বিদেশি পর্যটক নির্দিষ্ট সময়ের জন্য শুল্ক ব্যতিত একটি গাড়ী আমদানি করতে পারে। এই সময়ের মধ্যে ফেরত না নিলে জরিমানাসহ শুল্ক পরিশোধ করতে হয়। দীর্ঘ সময় পার হলেও শুল্ক না দেয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়ী দুটি জব্দ করা হয় ।

এ ঘটনায় পৃথক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print