ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিএমপি কার্যালয় এখন দামপাড়ায়

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয় স্থানান্তর করা হয়েছে।  প্রতিষ্ঠার প্রায় ৪০ বছর পর নগরীর লালদীঘির পাড় থেকে স্থানান্তর করে নেয়া হয়েছে দামপাড়া পুলিশ লাইনে।

আগামীকাল ২৯ জুলাই থেকে দামপাড়া পুলিশ লাইনের নব নির্মিত কার্যালয়ে পুলিশ কমিশনার তথা সিএমপির হেডকোয়াটার্স কার্যক্রম পরিচালিত হবে বলে সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের কার্যালয় তথাকোতোয়ালী থানাধীন লালদিঘীপাড় থেকে নগরীর দামপাড়া পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে। আগামী ২৯/০৭/২০১৮ ইং তারিখ হতে পুলিশ কমিশনার মহোদয় দামপাড়া পুলিশ কমিশনার কার্যালয়ে অফিস করবেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালে নগরীর লালদীঘির পাড়ে সরকারি খাস জমিতে এই সদরদপ্তর স্থাপন করা হয়।  নানা চেষ্টা তদবীর চালিয়েও ৪০ বছরেও এ জমি স্থায়ীভাবে সিএমপিকে বরাদ্দ দেওয়া হয়নি।

জানাগেছে, ১৯৭৮ সালের ১০ লক্ষাধিক নগরবাসীর নিরাপত্তার দায়িত্ব নিয়ে ৬টি থানা ও দুটি জোনে ভাগ হয়ে যাত্রা শুরু করে সিএমপি। তখন সব মিলিয়ে জনবল ছিল তিন হাজার ৬০০ জন। আর বর্তমানে নগরীর জনসংখ্যা ৬০ লক্ষাধিক। ২০০০ সালে নতুন আরও ৬টি থানা কার্যক্রম শুরু করলে থানার সংখ্যা দাঁড়ায় ১২ টিতে। বর্তমানে সিএমপিতে কর্মরত রয়েছে প্রায় সাড়ে ৫ হাজার পুলিশ সদস্য।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print