ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে হানিফ পরিবহন থেকে ৯৭৫ পিস ইয়াবাসহ যাত্রী আটক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আকরাম হোসেন (৫৪) নামের এক বাস যাত্রীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

আজ শনিবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় উপজেলার সোনাইছড়ির পাক্কা মসজিদ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্টে এই তল্লাশি চালানো হয়।

বার আউলিয়া হইওয়ে থানা পুলিশের এসআই  লিটন দাস পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকামূখী হানিফ পরিবহন (ঢাকামেট্টো ব-১৫-২৫৯৯) থেকে আকরামকে আটক করে তার দেহ তল্লাসী করলে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ২ লক্ষ ৯২ হাজার ৫শ টাকা।

আটককৃত আকরাম দিনাজপুর জেলার হাকিমপুর থানার হাতিশও আদর্শ গ্রামের মৃত ছাবের আলীর পুত্র।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print