ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মেঘনা পেট্রোলিয়ামের তেলবাহি ট্যাংকার থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের লোহাগাড়া থানার বটতলী এলাকায় অভিযান চালিয়ে মেঘনা পেট্রোলিয়ামের তেলবাহি একটি ট্যাংকার থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭।  এসময় ইসমাইল (৩০) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব এ অভিযান চালায়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান পাঠক ডট নিউজকে বলেন, কক্সবাজারের টেকনাফ থেকে তেলবাহি ট্যাংকের ভীতরে কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়। এসময় একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে তেলের ট্যাংকার েভেতর থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব মেঘনা পেট্রোলিয়ামের স্টিকারযুক্ত (ভাড়ায় চালিত) তেলের ট্যাংকারটি জব্দ করেছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print