ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মজার স্বাদে বাদশাহী পনির কালিয়া

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কালিয়া রান্না হচ্ছে শুনলেই জিভে জল আসে যায় না? তাই আজ আপনাদের জন্য রয়েছে প্রিয় একটি রান্নার পদ, কালিয়া। তবে কালিয়া বলতেই আমরা বুঝি মাছের কালিয়া।

ভেজিটেরিয়ান বা সবজিপ্রেমীদের জন্য পনির একটি আদর্শ খাবার। তারা প্রায় সব কিছুতেই পনির খেতে পছন্দ করেন। আজ শিখে নেওয়া যাক প্রায় একই পদ্ধতিতে পনির কালিয়া বানানোর কৌশল। পেঁয়াজ-রসুন না থাকায় এই কালিয়া একেবারেই নিরামিষ—

উপকরণ :
৫০০ গ্রাম পনির
পাকা টোম্যাটো ৬টা
আদা বাটা ২ চা চামচ
গুঁড়ো হলুদ ১ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো ২ চা চামচ
জিরে গুঁড়ো ১ চা চামচ
ধনে গুঁড়ো ১ চা চামচ
গরম মসলা গুঁড়ো ১ চা চামচ
ঘি ১ চা চামচ
তেল ৪ টেবল চামচ
আলু ২-৩টে মাঝরি, গোল করে কাটা (ইচ্ছা না দিলেও চলবে)
দারুচিনি ১টা বড় (১-২ ইঞ্চি)
ছোট এলাচ ৩টে
লবঙ্গ ৩টে
তেজপাতা ২টো
লবণ স্বাদ মতো

প্রণালী: ছোট ছোট টুকরো করে পনির কেটে নিন। এর পর কড়াইতে তেল গরম করে করে আলু সোনালি করে ভেজে তুলুন। ওই তেলেই পনিরের টুকরোগুলো ভেজে নিন।

টমেটো ভালো করে বেটে নিন। অথবা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। ফ্রাইং প্যানে তেল দিয়ে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, তেজ পাতা দিয়ে টোমেটো বাটা দিয়ে কষতে থাকুন যতক্ষণ না তেল ছাড়ছে।

এবার এর মধ্যে সামান্য লবণ দিয়ে আদা বাটার সঙ্গে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো দিয়ে নাড়তে থাকুন। এক-দেড় কাপ পানি দিয়ে দিন, সুন্দর গন্ধ বেড় হলে ভেজে রাখা আলু দিয়ে ঢেকে দিয়ে সেদ্ধ হতে দিন।

আলু সেদ্ধ হয়ে গেলে পনিরের টুকরোগুলো দিয়ে ঢেকে দিন। আরও মিনিট খানেক কষিয়ে নামানোর আগে গরম মশলা, ঘি ছড়িয়ে দিন।

এবার পোলাও, সাদা ভাত, লুচি, পরোটা যেকোনো কিছুর সঙ্গেই খেতে পারেন বাদশাহি পনির কালিয়া।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print