ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মীরসরাইয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের মীরসরাইয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় মাদক বাহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্ধ করা হয়।

গতকাল রবিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট কাঠ মার্কেট এলাকার কমফোট হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো: ভোলার দৌলতপুরের দক্ষিণ জয়নগর এলাকার গিয়াস উদ্দিনের পুত্র আরিফ হোসেন (২৭), মুন্সিগঞ্জের সিরাজদীনগর তালতলা এলাকার মজিদ মিয়ার পুত্র মো. সেলিম (৪৮), ফরিদপুরের পাতালদিঘী এলাকার উকিল তালুকদারের পুত্র জসিম উদ্দিন (৩৭)।

জোরারগঞ্জ থানার জেষ্ঠ্য উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ জানান, রবিবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ বিপুল পরিমাণ মাদক পাচারের খবর পায়। এসময় জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আমিরুল মুজাহিদের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসদরের কমফোট হাসপাতালের সামনে একটি চেক পোস্ট বসায় পুলিশ। পরে ভোলাগ্রামী ঢাকা মেট্রো গ-২৪-২২-০৪ নম্বরের একটি প্রাইভেট কার আটক করা হয়। এসময় প্রাইভেট কারটি তল্লাসী করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক করা হয় প্রাইভেট কারে থাকা ৩ মাদক ব্যবসায়ীকে। আটককৃতদের সোমবার সকালে চট্টগ্রাম আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print