ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতার হয়েছে ৫ মাদক ব্যবসায়ি। উদ্ধার করা হয়েছে ১২ হাজার পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা।  রবিবার রাত ৯টা থেকে আজ সোমবার ভোর রাত পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতার মাদক ব্যবসায়িরা হলেন, মো. শাহ আলম প্রকাশ হাত কাটা শাহ আলম (৫৬), মো. আরমান (৩২), মো. আব্দুছ ছালাম (৫০), মো. কাজল (৪৩) ও আব্দুল হাফেজ (২৯)।

র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে নগরীর কর্ণফুলি থানাধীন চরফরিদস্থ ফসিল সিএনজি ষ্টেশন এর সামনে চেকপোষ্ট বসায় র‌্যাব। এসময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের ১টি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৯ হাজার ৪শ ৩০ পিস ইয়াবাসহ মো. কাজল ও আব্দুল হাফেজ নামে দুই যাত্রীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪৭ লক্ষ ১০ হাজার টাকা বলে জানান তিনি।

তিনি বলেন এর আগে রবিবার রাতে পৃথক অপর অভিযানে গ্রেফতার হয় তিন মাদক ব্যবসায়ী।

.

নগরীর কোতোয়ালী থানা কে,সি,দে রোডস্থ শহিদ মিনারের বিপরীত পার্শ্বে মুসলিম ইন্সস্টিটিউট এর সামনে থেকে তারা গ্রেফতার হয়। তাদের কাছ থেকে ২ হাজার ৫শ পিস ইয়াবা ও ১শ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ৮শ ৫০ টাকা উদ্ধার করা হয়। এ অভিযানে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িরা হলেন মো. শাহ আলম প্রকাশ হাত কাটা শাহ আলম (৫৬), মো. আরমান (৩২) ও মো. আব্দুছ ছালাম (৫০)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১২ লক্ষ ৫০ হাজার ৮শ টাকা জানিয়ে পৃথক দুই অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় মিমতানুর।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print