ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফের পিছিয়েছে হিমু হত্যার রায়

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

HimadriMurderচট্টগ্রামে কুকুর লেলিয়ে স্কুলছাত্র হিমাদ্রী হিমু হত্যার মামলার রায় আবারও পিছিয়েছে আদালত। এ নিয়ে দ্বিতীয় বারের মতো চাঞ্চল্যকর এই মামলার রায়ের দিন পিছানো হলো। প্রধমবার গত ২৮ জুলাই (বৃহস্পতিবার) রায় ঘোষণার কথা থাকলেও বিচারক ছুটিতে থাকায় তা পিছিয়ে আগামীকাল ১১ আগস্ট রায় ঘোষণার সময় নির্ধারণ করেছিলে আদালত। কিন্তু বৃহস্পতিবার ফুল কোর্ট রেফারেন্স থাকায় আদালতের পক্ষে রায় ঘোষণা করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে অতিরিক্ত মহানগর পিপি অনুপম চক্রবর্তী।

তিনি বলেন, রায় ঘোষণার নতুন সময় আগামীকাল বৃহস্পতিবার নির্ধারণ করবেন বিচারক।

উল্লেখ্য, ২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ফরহাদ ম্যানশনের বাড়ির চারতলায় হিমুকে হিং¯্র কুকুর লেলিয়ে দিয়ে নিমর্মভাবে নির্যাতন করে সেখান থেকে ফেলে দেয় তারই কয়েকজন বন্ধু। গুরুতর আহতবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ দিন পর ২৩ মে মারা যায় হিমু। হিমু পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ইংরেজি মাধ্যমের সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের ‘এ’ লেভেলের শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় হিমুর মামা প্রকাশ দাশ অসিত বাদি হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন। আসামিরা হলেন, ব্যবসায়ী শাহ সেলিম টিপু, তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ এবং রিয়াদের তিন বন্ধু শাহাদাৎ হোসাইন সাজু, মাহাবুব আলী খান ড্যানি এবং জাহিদুল ইসলাম শাওন।

এদের মধ্যে শাহ সেলিম টিপু, শাহাদাৎ হোসাইন সাজু ও মাহাবুব আলী খান ড্যানি বর্তমানে কারাগারে আছেন। বাকী দুই আসামি জুনায়েদ আহমেদ রিয়াদ ও জাহিদুল ইসলাম শাওন পলাতক আছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print