ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সৌদিতে আগুনে পুড়ে ৪ বাংলাদেশি ‍নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

4-Bangladeshi20160810232714
শামিউল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন(৩৪), জামাল হোসেন মোল্ল‍া (৪৫), অসীম (২৭) ও আমিরুল ইসলাম (৩৫)।

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে ৪ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। এয়ারকুলারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।

বুধবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে সৌদি আরবের হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার খাজুরা শ্রীপুরপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে শামিউল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন(৩৪), খাজুরা জর্ণাদ্দনবাটি গ্রামের গফুর মোল্লার ছেলে জামাল হোসেন মোল্ল‍া (৪৫), আজের আলীর ছেলে অসীম (২৭) ও খাজুরা ভাটোপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৫)।

নিহতদের পরিবার সূত্র ও খাজুরা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতরা সৌদি আরবের রাজধানী রিয়াদের পুরাতন শহর হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় একটি কারখানায় সোফা তৈরির কারখানায় কাজ করতেন।

বুধবার বিকেলে কাজ করার সময় এয়ারকুলারে বৈদ্যুতিক শটসার্কিটে আগুন ধরে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন। তার আগেই পুড়ে তাদের মৃত্যু হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print