ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবিতে শিবির সন্দেহে শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চবি প্রতিনিধিঃ

শিবির সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহেদ নামে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছে শাখা ছাত্রলীগের একাংশের (সিক্সটি নাইন) নেতা-কর্মীরা।  আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুঁপড়ির সামনে তাকে মারধর করা হয়।

মারধরের শিকার শিক্ষার্থীর নাম মোহাম্মদ শাহেদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাও গবেষণা ইনিস্টিটিউটের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এর আগেও শাহেদকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের একটি কক্ষে মাধরধর করে শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। পরে পুলিশ তাকে উদ্ধার করে। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে কলার ঝুঁপড়িতে নাস্তা করতে গেলে শাখা ছাত্রলীগের একটি গ্রুপের (সিক্সটি নাইন) ১০-১২ জন নেতা-কর্মী শাহেদকে আবারও মারধর করে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ শাহেদকে উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়।

চবি মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব পাঠক নিউজকে বলেন, আহত শিক্ষার্থীর মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর লিটন মিত্র পাঠক নিউজকে বলেন, শাহেদ নামের এক শিক্ষার্থীকে মারধরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। পরে তাকে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে চবি শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মনসুর আলম বলেন, শাহেদ নামের যে ছেলেটিকে মারধর করা হয়েছে, শিবিরের রাজনীতির সাথে তার সম্পৃক্ততা রয়েছে বলে আমাদের কাছে একাধিক তথ্য-প্রমাণ আছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print