ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খুলশীতে যুবক ও পটিয়ায় কিশোরী খুনের ঘটনায় মামলা দায়ের

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম নগরীর খুলশীতে দু’পক্ষের সংঘর্ষে যুবক হৃদয় ও পটিয়া উপজেলায় কিশোরীকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে নিহতদের পরিবার খুলশী ও পটিয়া থানায় এই মামলা দায়ের করেন।

মোহাম্মদ শুক্কুর হৃদয়।

খুলশী থানার ওসি মোহাম্মদ নাসির উদ্দিন পাঠক ডট নিউজকে বলেন, খুলশীতে যুবক খুনের ঘটনায় নিহতের মা জহুরা বেগম বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 পটিয়া থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, রিমা আক্তারকে হত্যার ঘটনায় প্রেমিক মাসুদকে প্রধান আসামি করে গত রাতে  নিহতের বাবা মঞ্জুরুল আলম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে।আসামী বর্তমানে পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে সুস্থ্য হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে খুলশী থানার ঝাউতলা এলাকায় দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহতবস্থায় শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করে টেইলার্স দোকানের কাটিং মাস্টার মোহাম্মদ শুক্কুর হৃদয়।

অন্যদিকে শনিবার দুপুরে পটিয়া উপজেলার প্রেমিক মাসুদ ছুরিকাঘাত করে প্রেমিকা রিমা আক্তারকে হত্যার পর নিজে আত্নহত্যার চেষ্টা করে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print