ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা: আত্মসমর্পণের পর দুজনকে কারাগারে

নিহত সুদিপ্ত।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত সুদীপ্ত।

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় আত্মসমর্পণের পর দু’জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গণির আদালতে আত্মসম্পর্ণ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে প্রেরণ করা দুজন হলেন, আয়নুল কাদের নিপু ও জাহেদুর রহমান জাহেদ।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জানান, উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন মেয়াদ শেষ হলে সোমবার নিন্ম আদালতে আত্মসমর্পণ করে জাহিদ ও নিপু। আদালত জামিন আবেদন না মঞ্জুর করে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওসি জানান, মঙ্গলবার দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে আদালতে।

নগর ছাত্ররীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে দক্ষিণ নালাপাড়ার নিজ বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় গত বছরের ৬ অক্টোবর। ঘটনার পর সুদীপ্তের বাবা নগরীর সদরঘাট থানায় হত্যা মামলা দায়ের করলে সদরঘাট থানা পুলিশ ৯ জনকে গ্রেফতার করে। নিপু ও জাহেদসহ এই মামলার বর্তমানে ১১ জন আসামি কারাগারে রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print