ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডের প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

জেলার সীতাকুণ্ডের ভাটিয়ারীতে রত্না মজুমদার (২৮) নামের এক প্রবাসী’র স্ত্রী’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সীতাকুণ্ড থানার পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নিখিল দাশের বাড়ির নয়ন দাশের ভাড়া ঘরে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রত্না মজুমদারেরর স্বামী রঞ্জন মজুমদার ওমান প্রবাসী।  রত্না তার এক কন্যা সন্তান রাশী (৮) কে নিয়ে দীর্ঘদিন যাবত নয়ন দাশের ভাড়া বাসায় ভাড়া থাকতেন। রত্নার বাবার বাড়ি সন্দ্বীপের মুছাপুর হলেও তারা বাড়বকুণ্ডে বাস করছেন। স্বামীর বাড়িও সন্দ্বীপে তার পরিবারও চট্টগ্রাম শহরে বাস করে।

আজ বিকালে রত্নার মেয়ে রাশী স্কুল ছুটির পর বাসায় এসে দেখে তার মা ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। সে কান্নাকাটি করে সবাইকে বললে বাড়ির মালিক ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিনকে বিষয়টি জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিলে মডেল থানার এসআই নাছির ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করে।

এব্যাপারে বাড়ির মালিককের কাছে আত্নহত্যার কারণ জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান।

চেয়ারম্যান নাজীম উদ্দিন বলেন, ধারনা করা হচ্ছে প্রবাসী স্বামীর সাথে মোবাইলে কোন রকম মনোমালিন্য হওয়ার কারণে মহিলাটি আত্নহত্যা করতে পারে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print