ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে টেম্পু ও অটো রিক্সার সংর্ঘষে আহত ১০

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার বোয়ালখালীতে সিএনজি চালিত টেম্পু ও অটো রিকশার মুখোমুখি সংর্ঘষে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

আজ (২৬ সেপ্টেম্বর) বুধবার বেলা ১১টার দিকে উপজেলার আরাকান সড়কে আপেল আহমদের টেক এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিক্সাটি।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

.

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. বাবর জানান, গুরুতর আহত যাত্রী পোপাদিয়া এলাকার মো. পারভেজ (৩৮) ও কধুরখীল এলাকার রাবেয়া বেগমকে (৪০) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব কালুরঘাট থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটো রিক্সাটি উপজেলা সদরে দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিকে থেকে আসা বেপোরোয়া গতির টেম্পুটি ওভারটেক করার সময় অটোরিক্সার সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে দুই গাড়ির যাত্রীরা আহত হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print