ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বয়োজিদে অস্ত্রসহ দুই যুবলীগ সন্ত্রাসী গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামী থানার টেক্সটাইল গেট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অস্ত্রসহ দুই যুবলীগ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।  এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজ এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

গ্রেফতারকৃত দুজন হলেন-মো. সাইফুল ইসলাম ও রহিম মিয়া।

দুই সন্ত্রাসী গ্রেফতারের বিষয়টি জানিয়ে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার পাঠক ডট নিউজকে জানান, সম্প্রতি বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকার ঝুট ব্যবসায়ী রহমানের কাছে চাঁদা দাবি করে তারা। এ বিষয়ে রহমান থানায় অভিযোগ দায়ের করেন। এ প্রেক্ষিতে রাতে গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা আছে।

গ্রেফতাররা এলাকায় যুবলীগ নেতা পরিচয় দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ চালিয়ে আসছিল বলে ওসি জানায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print