ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

25297-untitled-5
ছবি: প্রতিকী।

পাবনার আমিনপুর থানার কাশিনাথপুর এলাকায় বালু বোঝাই মিনি ট্রাক ও সিএনজি চালিত অটোরকিশার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, সকালে বালু ভর্তি একটি মিনি ট্রাক কাশিনাথপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাশিনাথপুর ব্রিজের পশ্চিম পাশে আহাম্মদপুর নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সংঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও দু’জন মারা যান। তারা সবাই অটোরিকশার যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহতদের মধ্যে আবুল কালাম (৩৬), জালাল খান (৪৫), আব্দুল মালেক (৩৩), সাধন (২৭) ও হাসিনা খাতুন (২৮) এই পাঁচজনের নাম জানা গেছে। এদের বাড়ি সাঁথিয়া ও সুজানগর উপজেলায়। নিহত অপর একজনের নাম পরিচয় জানা যায়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print