ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জঙ্গি সংগঠন ‘আনসার-রাজশাহী’র ২ সদস্য গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Rajshahi-Bagmara-Jongi-Arreরাজশাহীর বাগমারা থেকে ‘আনসার-রাজশাহী’ নামে নতুন জঙ্গি সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার খামারপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো‒রাজশাহীর বাগমারা শ্রীপুর খামারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম রুমি (২৩) ও আব্দুর রাজ্জাকের ছেলে এনামুল হক সবুজ (২২)।

রাজশাহী পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানান, নগরীর বোয়ালিয়া এলাকার আবু ইব্রাহিম ওরফে রিপন ওরফে তারেকের নেতৃত্বে ‘আনসার-রাজশাহী’ নামে নতুন জঙ্গি সংগঠন গড়ে উঠেছে। এদের মধ্যে ৬ জনকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। গ্রেফতারকৃতরা বাগমারা হাসপাতালপাড়া এলাকার হোমিও চিকিৎসক নীরেন্দ্রনাথ সরকারকে হত্যার পরিকল্পনা করছিল। এজন্য তারা মোবাইল ফোনে ট্রিমা সফটয়্যার ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করত। মোবাইলে এসএমএসের মাধ্যমে জঙ্গিদের কথোপকথনের রেকর্ডও জব্দ করেছে পুলিশ। তারা শহীদ হওয়ার আকাঙ্ক্ষায় হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাতে প্রস্তুতি নিচ্ছিল বলেও জঙ্গিদের এসএমএসে উল্লেখ রয়েছে। এ ঘটনায় বাগমারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print